আওয়ামী লীগ সম্পৃক্ততায় সাবেক সেনা কর্মকর্তা দেবাশীষ কুমার বড়ুয়া ও কাজী গুলশান আরা গ্রেপ্তার
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল দেবাশীষ কুমার বড়ুয়া।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল দেবাশীষ কুমার বড়ুয়া। রোববার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে একই রাতে গ্রেপ্তার হন সাবেক লেফট্যানেন্ট কাজী গুলশান আরা। ডিবি পুলিশ তাকে সন্ত্রাস বিরোধী ও সাইবার নিরাপত্তা আইনে আটক করে। ডিবিপ্রধান শফিকুল ইসলাম তার গ্রেপ্তারের বিষয়টিও নিশ্চিত করেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্রে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তবে তাকে ঠিক কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে এখনও নিশ্চিত করা হয়নি।