ডেইলি বাংলাগ্রাম

এইচএসসির ফল প্রকাশ: পাসের হার ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেল ৪০ হাজার ৮৪ শিক্ষার্থী

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

এইচএসসির ফল প্রকাশ: পাসের হার ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেল ৪০ হাজার ৮৪ শিক্ষার্থী

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার কিছু আগে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করা হয়। এবার মোট পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ। দেশজুড়ে মোট ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এই পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী পরীক্ষায় বসেন।

এবারের পরীক্ষায় ছাত্রদের চেয়ে ছাত্রীদের সংখ্যা বেশি ছিল। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রী ছিলেন ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন এবং ছাত্র ছিলেন ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন। অর্থাৎ ছাত্রদের তুলনায় ২৬ হাজার ৬৪৫ জন বেশি ছাত্রী অংশ নেন। দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে মোট ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দেন। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অভিন্ন প্রশ্নপত্রে অংশ নেন ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন পরীক্ষার্থী।

এর আগে গত ২ জুলাই সাধারণ, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে একযোগে এই পরীক্ষা শুরু হয়। পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ৮ আগস্টের মধ্যে লিখিত পরীক্ষা শেষ করার কথা ছিল। তবে বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ দেখা দেওয়ায় চট্টগ্রামসহ কয়েকটি বোর্ডের কিছু পরীক্ষা পিছিয়ে যায়। পরবর্তী সময়ে সেই স্থগিত পরীক্ষাগুলো গ্রহণ করা হয়। এরপর ১৫ আগস্টের মধ্যে সব শিক্ষা বোর্ডের ব্যবহারিক পরীক্ষাও সম্পন্ন করা হয়।