ডেইলি বাংলাগ্রাম

স্বর্ণের দাম আরও কমাল বাজুস, ভরিতে কমল প্রায় সাড়ে ৫ হাজার টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম উল্লেখযোগ্য হারে কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

স্বর্ণের দাম আরও কমাল বাজুস, ভরিতে কমল প্রায় সাড়ে ৫ হাজার টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম উল্লেখযোগ্য হারে কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরিতে দাম কমেছে ৫ হাজার ৪৮২ টাকা। এর ফলে ভ্যাটসহ এই মানের এক ভরি স্বর্ণের নতুন মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকায়।

শনিবার (৩১ অক্টোবর) সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস দাম কমানোর এই তথ্য প্রকাশ করে। সংস্থাটির সিদ্ধান্ত অনুযায়ী, একই দিন সকাল ১০টা থেকেই এই নতুন দর কার্যকর হয়েছে।

এর আগে শুক্রবারও স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। ওইদিন ২২ ক্যারেটের প্রতি ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা কমানো হয়েছিল। ফলে ভ্যাটসহ এক ভরি স্বর্ণের দর দাঁড়িয়েছিল ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।