ডেইলি বাংলাগ্রাম

সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের মৃত্যুতে বাবার হত্যা মামলা, গ্রেপ্তার দীপ

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় রাজধানীর উত্তরখান থানায় একটি হত্যা মামলা হয়েছে।

সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের মৃত্যুতে বাবার হত্যা মামলা, গ্রেপ্তার দীপ

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় রাজধানীর উত্তরখান থানায় একটি হত্যা মামলা হয়েছে। নিহতের বাবা এ কে এম এনায়েতুল করিম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। শনিবার সকালে পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। এই ঘটনায় তাহসিফের ব্যবসায়িক অংশীদার ও বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপকে গ্রেপ্তার দেখিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গত ২৭ অক্টোবর মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিলেন তাহসিফ সাউরি। পরদিন বুধবার জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে তুরাগ নদীতে যায় নৌ-পুলিশ। বিকেল সাড়ে ৪টার দিকে উত্তরখান এলাকায় নদী থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়। সে সময় তাঁর শরীরে কালো জামা ও সাদা পায়জামা ছিল। সঙ্গে থাকা হাতঘড়ি ও পকেটের আইফোন দেখে পুলিশ তাঁর পরিচয় শনাক্ত করে।

তাহসিফের বাবার ভাষ্যমতে, ঘটনার দিন পরিবারের কেনাকাটা সেরে সন্ধ্যার পর দীপের ডাকে বাসা থেকে বের হয়েছিলেন তাহসিফ। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। এদিকে তাহসিফের মৃত্যুর আগের একটি সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। সেখানে দীপ ও তাহসিফকে হাত মেলাতে এবং পরে আলাদা দুটি মোটরসাইকেল নিয়ে বেরিয়ে যেতে দেখা যায়।