ডেইলি বাংলাগ্রাম

দিল্লিতে বিমসটেক সম্মেলনে যাচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ভারতের নয়াদিল্লিতে বিমসটেকভুক্ত দেশগুলোর স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

দিল্লিতে বিমসটেক সম্মেলনে যাচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ভারতের নয়াদিল্লিতে বিমসটেকভুক্ত দেশগুলোর স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১৩ অক্টোবর অনুষ্ঠেয় এই সম্মেলনে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর বদলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল অংশ নেবে। তবে জোটের বাকি ছয়টি সদস্যদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীরা এতে যোগ দেবেন।

মূল সম্মেলনের আগের দিন, অর্থাৎ ১২ অক্টোবর দেশগুলোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হবে। মন্ত্রিপর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করবেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর কর্মকর্তাদের বৈঠকের দায়িত্ব পালন করবেন ভারতের স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন।

এবারের আয়োজনে সন্ত্রাসবাদ দমন ও আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে। পাশাপাশি মাদক, মানব ও অর্থ পাচার রোধ এবং সন্ত্রাসে অর্থায়ন বন্ধে সহযোগিতা বাড়ানোর কথা রয়েছে। এছাড়া সদস্যদেশগুলোর নিরাপত্তা ও আইন প্রয়োগকারী বাহিনীর মধ্যে পারস্পরিক সমন্বয় বাড়ানো নিয়েও আলোচনা হবে।