অক্টোবরের প্রথম ১০ দিনে এলো ৯৯ কোটি ডলার রেমিট্যান্স
চলতি অক্টোবর মাসের প্রথম ১০ দিনে দেশে ৯৯ কোটি মার্কিন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা।
চলতি অক্টোবর মাসের প্রথম ১০ দিনে দেশে ৯৯ কোটি মার্কিন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে দেশীয় মুদ্রায় এর পরিমাণ ১২ হাজার ১৭৭ কোটি টাকা। রবিবার (১১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ১ থেকে ১০ অক্টোবরের মধ্যে শেষ তিন দিনেই (৮ থেকে ১০ অক্টোবর) দেশে এসেছে ২১ কোটি ৭০ লাখ ডলার। এর আগে গত বছরের একই সময়ে প্রবাসীরা পাঠিয়েছিলেন ৯৪ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স।
চলতি অর্থবছরের জুলাই থেকে ১০ অক্টোবর পর্যন্ত দেশে মোট প্রবাসী আয় এসেছে ৯৫৮ কোটি ১০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৮৫৩ কোটি ডলার। ফলে বছরের ব্যবধানে রেমিট্যান্সের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১২ দশমিক ৩ শতাংশ।