ডেইলি বাংলাগ্রাম

রিয়াদে বিমানবন্দর বন্ধ থাকায় ঢাকায় বিপাকে প্রায় তিন হাজার যাত্রী

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

রিয়াদে বিমানবন্দর বন্ধ থাকায় ঢাকায় বিপাকে প্রায় তিন হাজার যাত্রী

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। এর ফলে ঢাকার বিমানবন্দরে চারটি এয়ারলাইন্সের আটটি ফ্লাইট বাতিল হয়েছে। এতে প্রায় তিন হাজার যাত্রীর যাত্রা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

রোববার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, ফ্লাইট বাতিলের কারণে মোট ২ হাজার ৯৫১ জন যাত্রী আটকে পড়েছেন। ক্ষতিগ্রস্ত ফ্লাইটগুলোর মধ্যে সৌদিয়া এয়ারলাইন্সের তিনটি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি, রিয়াদ এয়ারওয়েজের দুটি এবং ইউএস-বাংলার একটি ফ্লাইট রয়েছে। এর আগে শনিবার (১০ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের ঢাকা-রিয়াদ রুটের বিজি৩৩৯ ও বিজি৩৪০ ফ্লাইট স্থগিত করে যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ জানায়।

বর্তমানে এয়ারলাইন্সগুলো ফ্লাইটের নতুন সময়সূচি নির্ধারণের কাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। এই অবস্থায় বিমানবন্দরে যাওয়ার আগে যাত্রীদের নিজ নিজ বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ তথ্য জানার পরামর্শ দেওয়া হয়েছে।