ডেইলি বাংলাগ্রাম

সংঘাত ভুলে সম্প্রীতির মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার তাগিদ পানিসম্পদ মন্ত্রীর

গুম ও হত্যার রাজনীতি এড়িয়ে পারস্পরিক সম্প্রীতির ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

সংঘাত ভুলে সম্প্রীতির মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার তাগিদ পানিসম্পদ মন্ত্রীর

গুম ও হত্যার রাজনীতি এড়িয়ে পারস্পরিক সম্প্রীতির ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। রোববার (১১ অক্টোবর) রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মবার্ষিকী ও আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে গান্ধী আশ্রম ট্রাস্ট এই সভার আয়োজন করে।

মন্ত্রী বলেন, ৫ আগস্টের পর দেশ ও রাজনীতিকে কেন্দ্র করে সাধারণ মানুষের প্রত্যাশা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। ফলে যেকোনো ধরনের হানাহানি দূরে ঠেলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা প্রয়োজন। দেশকে নতুন করে গড়ে তোলাই এখন মূল লক্ষ্য হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।

আলোচনায় তিনি বৃহত্তর নোয়াখালীর ঐতিহ্য এবং ১৯৪৭ সালে সেখানে মহাত্মা গান্ধীর সম্প্রীতি প্রতিষ্ঠার ঐতিহাসিক সফরের কথা স্মরণ করেন। অনুষ্ঠানে ভারতীয় ডেপুটি হাইকমিশনার এবং গান্ধী আশ্রম ট্রাস্টের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।