ডেইলি বাংলাগ্রাম

সৌদিতে হামলায় নিহত বাংলাদেশিদের মরদেহ রাষ্ট্রীয় খরচে আনা হবে: শামা ওবায়েদ

সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুই বাংলাদেশি নাগরিক প্রাণ হারিয়েছেন।

সৌদিতে হামলায় নিহত বাংলাদেশিদের মরদেহ রাষ্ট্রীয় খরচে আনা হবে: শামা ওবায়েদ

সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুই বাংলাদেশি নাগরিক প্রাণ হারিয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত আরও চারজন বাংলাদেশি বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (১১ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ রাষ্ট্রীয় খরচে দেশে ফিরিয়ে আনা হবে। একই সঙ্গে চিকিৎসাধীন চার নাগরিকের বিষয়টিও পর্যবেক্ষণ করা হচ্ছে।