ডেইলি বাংলাগ্রাম

রমনা কালীমন্দিরে প্রতিমার সোনা চুরি: হিন্দু দম্পতিসহ গ্রেপ্তার ৩

রাজধানীর রমনা কালীমন্দিরের প্রতিমার স্বর্ণালংকার চুরির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রমনা কালীমন্দিরে প্রতিমার সোনা চুরি: হিন্দু দম্পতিসহ গ্রেপ্তার ৩

রাজধানীর রমনা কালীমন্দিরের প্রতিমার স্বর্ণালংকার চুরির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার মধ্যরাতে উত্তরখান এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাঁদের ধরা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লিপি কর্মকার (২৯), তাঁর স্বামী অর্ণব রায় (২৯) এবং চোরাই সোনা ক্রেতা মো. সুমন (৩৫)।

পুলিশ জানায়, গত ৭ অক্টোবর রমনা কালীমন্দিরে চুরির ঘটনাটি ঘটে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে প্রথমে সন্দেহভাজনদের শনাক্ত করা হয়। এরপর উত্তরখানের ধোবাদিয়া এলাকার একটি ভাড়া বাসা থেকে অর্ণব ও লিপিকে আটক করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ধোবাদিয়া বাজারের দোকান থেকে সোনা কেনায় জড়িত সুমনকে গ্রেপ্তার করে পুলিশ।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা চুরির বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। তাঁদের রিমান্ড চেয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। রমনা কালীমন্দির ছাড়াও গত ১৩ সেপ্টেম্বর সিদ্ধেশ্বরী কালীমন্দির এবং নারায়ণগঞ্জ ও নরসিংদীর মন্দিরে একই ধরনের সোনা চুরির ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।