ডেইলি বাংলাগ্রাম

সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগে প্রশ্নফাঁস, তদন্ত কমিটি গঠন

সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি করেছে সরকার।

সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগে প্রশ্নফাঁস, তদন্ত কমিটি গঠন

সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি করেছে সরকার। শনিবার (১০ অক্টোবর) যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পাঁচ সদস্যের এই তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে পরবর্তী তিন কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গঠিত এই কমিটির আহ্বায়ক করা হয়েছে মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিবকে। আর প্রশাসন অধিশাখার উপসচিব সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন। বাকি তিনজন সদস্যও এই মন্ত্রণালয়েরই কর্মকর্তা। শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন কেন্দ্রে পরীক্ষাটি হওয়ার কথা ছিল। কিন্তু শুরুর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ছড়িয়ে পড়ায় পরীক্ষা স্থগিত করা হয়। এই সিদ্ধান্তের পর চাকরিপ্রার্থীরা বিভিন্ন কেন্দ্রে বিক্ষোভ করেন।

যুব উন্নয়ন অধিদপ্তরের ২৪২ জন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগের লক্ষ্যে গত ১৭ মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল।