জেহাদের রক্তের বিনিময়ে পাওয়া গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রত্যয় আমানের
স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদ নাজির উদ্দিন জেহাদের আত্মত্যাগের মাধ্যমে ফিরে আসা গণতন্ত্রকে তারেক রহমানের নেতৃত্বে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কথা জানিয়েছেন আমান উল্লাহ আমান।
স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদ নাজির উদ্দিন জেহাদের আত্মত্যাগের মাধ্যমে ফিরে আসা গণতন্ত্রকে তারেক রহমানের নেতৃত্বে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কথা জানিয়েছেন আমান উল্লাহ আমান। শনিবার সকালে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে শহীদ জেহাদের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, জেহাদ দিবসে তাদের প্রধান শপথ হলো গণতান্ত্রিক পরিবেশকে স্থায়ী রূপ দেওয়া।
আমান উল্লাহ আমান উল্লেখ করেন, গণতন্ত্র, জনগণের ভোটাধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই জেহাদ রাজপথে রক্ত দিয়েছিলেন। সেই লক্ষ্য অর্জিত হয়েছে। এখন এই অর্জনকে ধরে রেখে সামনে এগিয়ে যাওয়াই তাদের দলের মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে অসংখ্য ছাত্রনেতা গুম ও হত্যার শিকার হয়েছেন। একপর্যায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক দফা আন্দোলন ঘোষণা করলে সাধারণ মানুষ রাজপথে নেমে আসে। এর ধারাবাহিকতায় ২০২৪ সালের আগস্টে হাজারো ছাত্র-জনতার রক্তের বিনিময়ে দেশের মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে।