চক্ষু সেবার উন্নয়নে ৫ বছরে ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা
দেশের মানুষের কাছে চোখের উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে আগামী পাঁচ বছরে ১৩০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করা হবে।
দেশের মানুষের কাছে চোখের উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে আগামী পাঁচ বছরে ১৩০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করা হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এই তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বিশ্ব দৃষ্টি দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, এই উদ্যোগের আওতায় দেশজুড়ে বিনামূল্যে ১০ লাখ মানুষের ছানি অপারেশন করা হবে এবং ১ কোটি চশমা বিতরণ করা হবে। পাশাপাশি প্রায় ২ কোটি মানুষকে প্রাথমিক চক্ষু সেবার আওতায় আনা হবে। স্কুলপড়ুয়া শিক্ষার্থীরাও এই সুবিধা পাবে এবং তাদের চোখ পরীক্ষা করে প্রয়োজন অনুযায়ী চশমা দেওয়া হবে। এছাড়া জেলা ও প্রত্যন্ত অঞ্চলে অবকাঠামো উন্নয়ন এবং চিকিৎসকদের প্রশিক্ষণের মাধ্যমে চিকিৎসাসেবা সহজলভ্য করা হবে।
আইএনজিও ফোরাম ও এনআইওঅ্যান্ডএইচের যৌথ উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল ইনস্টিটিউট অব অফথালমোলজি অ্যান্ড হসপিটালের পরিচালক ডা. সৈয়দ মেহবুব উল কাদির এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে আইএপিবির কান্ট্রি চেয়ার ডা. মুনির আহমেদ, ওএসবির সভাপতি ডা. মো. তৌহিদুর রহমান এবং মহাসচিব অধ্যাপক মো. জিন্নু রেইন (নিউটন) উপস্থিত ছিলেন। পুরো আলোচনা পর্বটি পরিচালনা করেন হেলেন কেলার ইন্টারন্যাশনালের ডা. আফসana হাবিব শিউলি।