ডেইলি বাংলাগ্রাম

মহাখালীতে এসি বাসে আগুন, নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস

রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় প্রাইম পরিবহনের একটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মহাখালীতে এসি বাসে আগুন, নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস

রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় প্রাইম পরিবহনের একটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় কেউ হতাহত হননি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম। তিনি জানান, টার্মিনালের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় বাসটিতে আগুন লাগে।

বাসটি শেরপুর থেকে যাত্রী নিয়ে মহাখালীতে এসেছিল বলে জানা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসের এসিতে বৈদ্যুতিক গোলযোগের কারণেই এই আগুনের সূত্রপাত হয়।