পানির ন্যায্য হিস্যার প্রশ্নে ভারতের সঙ্গে কোনো আপস নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায়ের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায়ের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তবে এই অধিকার নিশ্চিত করতে দ্বিপাক্ষিক আলোচনা চালিয়ে যাবে বাংলাদেশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীতে আয়োজিত এক সেমিনারে মূল বক্তব্য উপস্থাপনের সময় তিনি এ কথা জানান।
‘পানির ভবিষ্যৎ পুনর্বিবেচনা- যুব নেতৃত্ব, ন্যায়বিচার ও সহযোগিতা’ শীর্ষক ওই অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জানান, পানি চুক্তি নবায়নের জন্য একটি জাতীয় কমিটি গঠন করা হবে। একই সঙ্গে ভারতের সঙ্গে দ্রুত সময়ের মধ্যে আলোচনা শুরু হতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
হুমায়ুন কবির আরও বলেন, নিজেদের পানির অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক আইন রয়েছে। পাশাপাশি দেশের জনগণেরও সম্পূর্ণ সমর্থন আছে। এ সময় তিনি মন্তব্য করেন, বিগত ১৫ বছরের অন্ধকার সময়ে বাংলাদেশ আর কখনোই ফিরে যাবে না।