ডেইলি বাংলাগ্রাম

রাজধানীর গণপরিবহন পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক

রাজধানী ঢাকার গণপরিবহন ব্যবস্থা নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর গণপরিবহন পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক

রাজধানী ঢাকার গণপরিবহন ব্যবস্থা নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন। আরও অংশ নেন সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান। এছাড়া ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ সভায় যোগ দেন।

আলোচনায় ঢাকার গণপরিবহন ব্যবস্থার সার্বিক বিষয় স্থান পায়। এর পাশাপাশি সড়কের নিরাপত্তা বজায় রাখা এবং পরিবহন খাতের বিশৃঙ্খলা দূর করার বিভিন্ন উপায় নিয়ে সেখানে আলোচনা চলে।