ডেইলি বাংলাগ্রাম

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২৮, মামলা ৫৩

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় গত ২৪ ঘণ্টার অভিযানে ৫২৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২৮, মামলা ৫৩

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় গত ২৪ ঘণ্টার অভিযানে ৫২৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসব ঘটনায় বিভিন্ন থানায় মোট ৫৩টি মামলা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশের অভিযানে মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ১০২ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ওয়ারী বিভাগে ৭৫, তেজগাঁওয়ে ৭৩, লালবাগে ৬৭ ও উত্তরা বিভাগে ৬৩ জন গ্রেপ্তার হন। একই সময়ে মতিঝিল বিভাগে ৫৩, গুলশানে ৫২ ও রমনা বিভাগে ৩৩ জনকে আটক করা হয়। অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা বিভাগ ৯ জন এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট একজনকে গ্রেপ্তার করে।

অভিযান চলাকালে উদ্ধার করা হয় ৩ কেজি ৫৯০ গ্রাম গাঁজা, ২১৮ পিস ইয়াবা, ২.৬ গ্রাম হেরোইন, দুটি চাকু, একটি বাস ও নয়টি মোবাইল ফোন। এছাড়া ২ হাজার ৬০০ পিস জাল রেভিনিউ স্ট্যাম্প, ৩ হাজার ৩৫৬ পিস নন-জুডিসিয়াল স্ট্যাম্প এবং নগদ ১ লাখ ৫৬ হাজার ৩২ টাকা জব্দ করা হয়েছে। একই সঙ্গে ভেজাল ওষুধ, প্রসাধনী ও এসব তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ৬২৭টি সিরাপ, ৬ হাজার ক্যাপসুল, ৩০টি ফেসওয়াশ, ৩১০টি শ্যাম্পু, পাঁচ কেজি সাদা পাউডার, ১৫০টি হাইজিন ওয়াসের খালি মোড়ক ও বোতল, লেভেলবিহীন সিরাপের বোতল ৩০০টি, একটি ক্যাপসুল সেল ভরার মেশিন, ক্যাপসুল ভরার ছয়টি যন্ত্রাংশ ও লেভেল লাগানোর দুটি সাচ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।