ডেইলি বাংলাগ্রাম

এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বিমান

ফ্রান্সের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি নতুন বিমান কিনতে আনুষ্ঠানিক চুক্তি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বিমান

ফ্রান্সের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি নতুন বিমান কিনতে আনুষ্ঠানিক চুক্তি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার (৭ অক্টোবর) রাজধানীর হোটেল রেডিসনে এই চুক্তি সই হয়।

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত বক্তব্য দেন। তিনি বলেন, আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য শুধু বহর বড় করলেই হবে না, সেবার মান ও পেশাদারিত্বও বাড়াতে হবে। এ ছাড়া ২০৩০ সালের মধ্যে অন্তত একটি উড়োজাহাজ দ্রুত হস্তান্তরের জন্য তিনি এয়ারবাস কর্তৃপক্ষকে আহ্বান জানান।

এর আগে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর মার্কিন প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ২৫টি উড়োজাহাজ কেনার চুক্তি করেছিল। নতুন করে এয়ারবাসের এই ১০টি যুক্ত হলে ভবিষ্যতে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে মোট ৩৫টি নতুন উড়োজাহাজ যুক্ত হবে।