বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে দাঁড়িয়েছে ৩৬ দশমিক ১২ বিলিয়ন ডলারে
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিছুটা কমে ৩৬ দশমিক ১২ বিলিয়ন ডলারে নেমেছে।
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিছুটা কমে ৩৬ দশমিক ১২ বিলিয়ন ডলারে নেমেছে। বুধবার (৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুনসি।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ৭ অক্টোবর পর্যন্ত মোট রিজার্ভ এই অঙ্কে দাঁড়ালেও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব মান অনুযায়ী এর পরিমাণ ৩১ দশমিক ৩১ বিলিয়ন ডলার। এদিকে চলতি অক্টোবর মাসের প্রথম পাঁচ দিনেই দেশে এসেছে ৫১ কোটি ৩০ লাখ বা ৫১৩ মিলিয়ন ডলার প্রবাসী আয়। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ বিবরণী অনুযায়ী, কেবল ৫ অক্টোবর এক দিনেই এসেছে ১০৯ মিলিয়ন ডলার।
খাতসংশ্লিষ্টদের মতে, রেমিট্যান্স আসার এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেশের বৈদেশিক মুদ্রার মজুতকে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে এটি জাতীয় অর্থনীতির সামগ্রিক গতিশীলতা বাড়াতে বড় ভূমিকা রাখবে।