রাজধানীর বেশ কিছু এলাকায় বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস বন্ধ
পাইপলাইনের জরুরি মেরামতের জন্য বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় টানা ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
পাইপলাইনের জরুরি মেরামতের জন্য বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় টানা ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বুধবার (৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত নির্দিষ্ট এলাকাগুলোতে গ্যাস সংযোগ বন্ধ থাকবে। এলাকাগুলো হলো আগারগাঁও, তালতলা (পশ্চিমাংশ), শেওড়াপাড়া (পশ্চিমাংশ), কাজীপাড়া (পশ্চিমাংশ), মিরপুর-১০ (পশ্চিমাংশ), মিরপুর-১ ও পাইকপাড়া। এ ছাড়া কল্যাণপুর (কল্যাণপুর হতে মিরপুর-১ গামী সড়কের ডানপার্শ্ব), শ্যামলী, মিরপুর ৬০ ফিট ও পীরের বাগ এলাকায় আবাসিক, বাণিজ্যিক ও সিএনজি গ্রাহকরা এ সময় গ্যাস পাবেন না।
ওই সময়ে আশপাশের অন্যান্য এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।