ডেইলি বাংলাগ্রাম

এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ

ফ্রান্সের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ

ফ্রান্সের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ বিষয়ে বুধবার (৭ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে দুই পক্ষের মধ্যে আনুষ্ঠানিকভাবে চুক্তি সই হয়েছে। এর মধ্য দিয়ে ইউরোপীয় এই সংস্থার দীর্ঘদিনের বাণিজ্যিক প্রচেষ্টা সফল হলো।

‘স্প্রেডিং আওয়ার উইংস টুগেদার’ শীর্ষক অনুষ্ঠানে চুক্তিটি সম্পাদিত হয়। এতে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর। এ ছাড়া ইনভেস্ট বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে অংশ নেন।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন বিমানের চেয়ারম্যান রুমি এ হোসেন এবং এয়ারবাস ইন্ডিয়া ও সাউথ এশিয়ার প্রেসিডেন্ট ইয়োর্গেন ওয়েস্টারমেয়ার।