ডেইলি বাংলাগ্রাম

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে রাতের তাপমাত্রা

ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় হালকা থেকে বজ্রসহ বৃষ্টি হতে পারে।

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে রাতের তাপমাত্রা

ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় হালকা থেকে বজ্রসহ বৃষ্টি হতে পারে। বুধবার সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এই তথ্য জানিয়েছে। এই সময়ে আকাশ আংশিক মেঘলা বা মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস জানায়, রাতের বেলা তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে। এই সময়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

বুধবার সন্ধ্যা ৬টায় রাজধানীর তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। ওই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৬৫ শতাংশ।