১ জুলাই অবসর নেওয়া কর্মচারীরা নতুন বেতনস্কেল পাবেন না
জাতীয় বেতনস্কেল, ২০২৬ ১ জুলাই থেকে কার্যকর হয়েছে।
জাতীয় বেতনস্কেল, ২০২৬ ১ জুলাই থেকে কার্যকর হয়েছে। তবে ১ জুলাই অবসর নেওয়া কর্মচারীরা নতুন বেতনস্কেলের সুবিধা পাবেন না। বিশেষ করে, যাঁদের অবসরোত্তর ছুটি ৩০ জুন ২০২৬ শেষ হয়েছে এবং ১ জুলাই অবসর নিয়েছেন, তাঁদের ক্ষেত্রে নতুন স্কেল প্রযোজ্য হবে না।
গেজেটের বিধান অনুযায়ী, ৩০ জুন ২০২৬-এ অবসরোত্তর ছুটি শেষ হওয়া এবং পরের দিন অবসর নেওয়া কর্মচারীর বেতন ১ জুলাই থেকে নতুন বেতনস্কেল, ২০২৬ অনুযায়ী নির্ধারিত হবে না। তাই তাদের বেতন পুরনো স্কেলেই থাকবে।
অন্যদিকে, যদি কোনো কর্মচারী ১ জুলাই অবসরোত্তর ছুটিতে থাকে, তবে তার বেতন নতুন বেতনস্কেল, ২০২৬-এর সমমানের স্কেলে শুধুমাত্র পেনশন নির্ধারণের জন্য ব্যবহার করা হবে।