ডেইলি বাংলাগ্রাম

সমকাল কর্তৃপক্ষ পুলক চ্যাটার্জির পরিবারকে ১০ লাখ টাকার চেক প্রদান

দৈনিক সমকালের বরিশাল ব্যুরো কর্তৃপক্ষ ১৪ সেপ্টেম্বর পুলক চ্যাটার্জির পরিবারকে ১০ লাখ টাকার চেক প্রদান করেছে।

সমকাল কর্তৃপক্ষ পুলক চ্যাটার্জির পরিবারকে ১০ লাখ টাকার চেক প্রদান

দৈনিক সমকালের বরিশাল ব্যুরো কর্তৃপক্ষ ১৪ সেপ্টেম্বর পুলক চ্যাটার্জির পরিবারকে ১০ লাখ টাকার চেক প্রদান করেছে। চেকটি পুলকের স্ত্রী প্রিয়ঙ্কা চ্যাটার্জির ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হয়েছে। এই তথ্য সমকালের বর্তমান বরিশাল ব্যুরো প্রধান সুমন চৌধুরী নিশ্চিত করেছেন।

পুলক চ্যাটার্জি ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় নগরীর প্যারারা রোডে সমকাল কার্যালয়ের ভিতর থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

পুলক চ্যাটার্জি ২০২৩ সালের মে মাসে সমকাল থেকে অব্যাহতি পেয়েছিলেন। চাকরি হারানোর পর তিনি বেকার ছিলেন এবং পরিবার জানায় তিনি গভীর মানসিক কষ্টে ছিলেন।