ঋণখেলাপি হওয়ায় রিহ্যাবের সভাপতি আলী আফজালের পদ শূন্য ঘোষণা
বাণিজা মন্ত্রণালয় ১৪ সেপ্টেম্বর রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর সভাপতি আলী আফজালের পদ শূন্য করেছে।

বাণিজা মন্ত্রণালয় ১৪ সেপ্টেম্বর রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর সভাপতি আলী আফজালের পদ শূন্য করেছে। মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন‑২ শাখা রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্টকে চিঠি পাঠিয়ে বিষয়টি নিশ্চিত করেছে। তথ্য ও জনসংযোগ কর্মকর্তা কামাল হোসেন জানান, সিআইবি রিপোর্টে আলী আফজালকে ঋণখেলাপি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে চিহ্নিত করা হয়েছে। ফলে বাণিজ্য সংগঠন আইন, ২০২২‑এর ধারা ২৩(১)(খ) অনুযায়ী তার সভাপতি পদ স্বয়ংক্রিয়ভাবে শূন্য হয়েছে।
আইনের ধারায় বলা হয়েছে, ঋণখেলাপি বা কর, ভ্যাট, শুল্ক না পরিশোধকারী ব্যক্তি বাণিজ্য সংগঠনের নির্বাহী কমিটি বা পরিচালনা পর্ষদের কোনো পদে থাকতে পারবেন না। নির্বাচনের পর যদি ১৮০ দিনের মধ্যে ঋণ বা কর পরিশোধ না করা হয়, তবে পদটি শূন্য বলে গণ্য হবে।
আলী আফজাল ১৮ এপ্রিল রিহ্যাবের সভাপতি নির্বাচনে জয়ী হন। তিনি গ্লোরিয়াস ল্যান্ডস অ্যান্ড ডেভেলপমেন্টসের চেয়ারম্যান এবং প্রগতিশীল প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করে ২৩২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, সাবেক সভাপতি ওয়াহিদুজ্জামান, ১৯৩ ভোট পেয়েছিলেন।