ডেইলি বাংলাগ্রাম

প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর

ইউনিয়ন পরিষদ নির্বাচন সাত ধাপে ভাগ করা হয়েছে।

প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর

ইউনিয়ন পরিষদ নির্বাচন সাত ধাপে ভাগ করা হয়েছে। প্রথম ধাপে ৮০ উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় ধাপে ভোট ১৩ ডিসেম্বর, তৃতীয় ধাপে ৩০ ডিসেম্বর নির্ধারিত। চতুর্থ ধাপের তারিখ ১৭ জানুয়ারি ২০২৭, পঞ্চম ধাপ ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপ ২২ এপ্রিল এবং সপ্তম ধাপ ২৭ মে নির্ধারিত।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, নভেম্বরের মাঝামাঝি থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করা হবে। আইন পরিবর্তন না হলে বর্তমান আইন অনুসারে নির্বাচন চলবে। তফসিলের প্রকাশের সঠিক সময় তিনি উল্লেখ করেননি, তবে শীঘ্রই তা জানানো হবে।