চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্যের প্রস্তাবে নতুন উপজেলা গঠনের উদ্যোগ
চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ জসীম উদ্দীন আহমেদের ডিও পত্রের পরিপ্রেক্ষিতে নতুন উপজেলা গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ জসীম উদ্দীন আহমেদের ডিও পত্রের পরিপ্রেক্ষিতে নতুন উপজেলা গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের ২০০৮ সালের ২৪ অক্টোবর জারি করা পরিপত্রে নির্ধারিত শর্ত ও নির্দেশনা অনুসরণ করে প্রস্তাব প্রস্তুত করতে বলা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামের জেলা প্রশাসককে প্রস্তাবটি প্রয়োজনীয় তথ্য‑উপাত্তসহ স্বয়ংসম্পূর্ণভাবে প্রস্তুত করতে নির্দেশ দিয়েছে। প্রস্তাবে বিভাগীয় কমিশনারের সুপারিশ যুক্ত করে মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে।
প্রস্তাবের মূল্যায়নে প্রশাসনিক সুবিধা, জনসংখ্যা, ভৌগোলিক অবস্থান, যোগাযোগব্যবস্থা, আয়তন, স্থানীয় জনগণের সুবিধা এবং বিদ্যমান প্রশাসনিক কাঠামোসহ বিভিন্ন বিষয় বিবেচনা করা হবে। জেলা প্রশাসনের প্রস্তাব পাওয়া পর নির্ধারিত প্রক্রিয়ায় যাচাই‑বাছাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। চিঠির অনুলিপি সংসদ সদস্য, স্থানীয় সরকার বিভাগের পরিচালক‑উপপরিচালক, সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার এবং অন্যান্য দপ্তরে পাঠানো হয়েছে। জেলা প্রশাসনের সুপারিশসহ প্রস্তাব স্থানীয় সরকার বিভাগে পৌঁছালে নতুন উপজেলা গঠনের জন্য পরবর্তী প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।