নবম পে-স্কেল শিগগিরই গেজেট প্রকাশের পথে
সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের অপেক্ষার নবম জাতীয় পে-স্কেলের গেজেট প্রকাশের কাজ শেষ পর্যায়ে পৌঁছেছে।

সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের অপেক্ষার নবম জাতীয় পে-স্কেলের গেজেট প্রকাশের কাজ শেষ পর্যায়ে পৌঁছেছে। সংশ্লিষ্ট দপ্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে, চলতি সপ্তাহের মধ্যে নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি হতে পারে।
পে-স্কেল প্রজ্ঞাপনের রেজল্যুশন ইতিমধ্যে বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ে (বিজি প্রেস) পাঠানো হয়েছে। সেখানে মুদ্রণ ও সংশ্লিষ্ট কাজ শেষ হলে নথি অর্থ মন্ত্রণালয়ে ফিরে যাবে, এরপর আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে।
আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষ হলে SR নম্বর ইস্যু হবে। এরপর গেজেট প্রকাশের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হবে। সব ধাপ নির্ধারিত সময়ে শেষ হলে, গেজেট এই সপ্তাহেই প্রকাশের সম্ভাবনা রয়েছে।