হামের উপসর্গে অতিরিক্ত ৩ জনের মৃত্যু, মোট মৃত্যু ১,০১২
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে; এর মধ্যে ঢাকা বিভাগে একজন এবং চট্টগ্রাম বিভাগে দুইজন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে; এর মধ্যে ঢাকা বিভাগে একজন এবং চট্টগ্রাম বিভাগে দুইজন মারা গেছেন। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ বা হামের কারণে মোট ১,০১২ জনের প্রাণহানি রেকর্ড করা হয়েছে, যার মধ্যে ৯১২ জন হামের উপসর্গে এবং ১০০ জন সরাসরি হামের ফলে মারা গেছেন।
একই সময়ে নতুন করে ৩৪ জনের হামের নিশ্চিত কেস এবং ১,৭৭৭ জনের উপসর্গ শনাক্ত করা হয়েছে। মোট হামের কেস এখন পর্যন্ত ১৯,৯৬৭ এবং হামের উপসর্গ দেখা দিয়েছে ১,৬৯,৮২২ জন।
হাম সংক্রান্ত রোগে ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট ১,৪৯,৪৭১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে ১,৪৩,৮৬৪ জন ইতিমধ্যে সুস্থ হয়ে ছেড়ে গেছেন।