ডেইলি বাংলাগ্রাম

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৭৯০ জন ভর্তি

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আরও দুইজনের মৃত্যু হয়েছে।

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৭৯০ জন ভর্তি

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এতে এই বছর মোট ডেঙ্গুজনিত মৃত্যুর সংখ্যা ১৪১-এ পৌঁছেছে। একই সময়ে ৭৯০ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। মৃত্যুর ঘটনা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম বিভাগে ঘটেছে।

ঢাকা বিভাগে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে, মোট ২৪৯ জন। চট্টগ্রাম বিভাগে ১৯৬ জন, ময়মনসিংহে ৭৩ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৬২ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৬১ জন, খুলনায় ৬০ জন, রংপুরে ৩৮ জন, রাজশাহীতে ৩৩ জন এবং বরিশালে ১৮ জন ভর্তি হয়েছে।

বছরের শুরু থেকে আজ পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৪১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ৭২ জন, খুলনা বিভাগে ২৫ জন, ময়মনসিংহে ১৪ জন, বরিশালে ১২ জন, চট্টগ্রামে ১০ জন, রাজশাহীতে ৬ জন, রংপুর ও সিলেটে প্রত্যেকটি বিভাগে একজন করে মারা গেছেন।