সংবিধানের ওপর হামলাকারীদের পরাজিত করা হবে: তরুণদের আন্দোলন চালিয়ে যাওয়ার ডাক রাহুলের
ভারতের লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী তরুণ সমাজকে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
ভারতের লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী তরুণ সমাজকে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি দাবি করেন, বর্তমান সরকার এবং যারা সংবিধানের ওপর আঘাত হেনেছে, তাদের নিশ্চিতভাবেই পরাজিত করা হবে। চেন্নাইয়ে 'ছাত্রোঁ কি গুঞ্জ' কর্মসূচিতে অবস্থানকালে ২০২৬ সালের ১০ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এই বক্তব্য তুলে ধরেন।
এক দশকের বেশি সময় ধরে নরেন্দ্র মোদী ও আরএসএসের বিরুদ্ধে লড়াই করছেন উল্লেখ করে রাহুল গান্ধী বলেন, এদের প্রধান বৈশিষ্ট্য হলো ভীরুতা। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আরএসএস প্রধান মোহন ভাগবত, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে লক্ষ্য করে কড়া সমালোচনা করেন। রাহুল গান্ধী বলেন, সরকার চাইলে ১০ হাজার, ২০ হাজার কিংবা ৫০ হাজার পুলিশ ডেকে সব নেতা ও তরুণকে গ্রেপ্তার করতে পারে, কিন্তু তারা পিছু হটবেন না এবং দেশের সংবিধান রক্ষা করবেন।
একই দিন দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'ককরোচ জনতা পার্টি'র (সিজেপি) বিক্ষোভের প্রেক্ষাপটে রাহুলের এই মন্তব্য আসে। যন্তর মন্তরে সেই কর্মসূচির অনুমতি না থাকায় এবং নিষেধাজ্ঞা জারি থাকায় দিল্লি পুলিশ ৩ হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করে। এছাড়া পূর্বপ্রস্তুতিমূলক পদক্ষেপ হিসেবে অপরাধের রেকর্ড থাকা ৬০০ জনেরও বেশি ব্যক্তিকে আটক করা হয়।