ডেইলি বাংলাগ্রাম

১০ মিনিটেই ইরানের বাকি পরমাণু কেন্দ্রে হামলা সম্ভব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র চাইলে মাত্র ১০ মিনিটের মধ্যে ইরানের অবশিষ্ট পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালাতে পারে।

১০ মিনিটেই ইরানের বাকি পরমাণু কেন্দ্রে হামলা সম্ভব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র চাইলে মাত্র ১০ মিনিটের মধ্যে ইরানের অবশিষ্ট পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালাতে পারে। শনিবার ফ্লোরিডার মার-আ-লাগোতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। চলমান কূটনৈতিক আলোচনার মধ্যেই তিনি নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিলেন। ট্রাম্প দাবি করেন, আগের মার্কিন অভিযানে ইরানের সামরিক শক্তি ও পরমাণু অবকাঠামোর বড় অংশ ধ্বংস হয়েছে এবং এখন কেবল এক বা দুটি কেন্দ্র বাকি রয়েছে।

ইরানের সন্দেহভাজন 'পিকঅ্যাক্স মাউন্টেন' পরমাণু কেন্দ্রের নাম উল্লেখ করে ট্রাম্প জানান, সেখানেও খুব দ্রুত আঘাত হানার পরিকল্পনা তাদের রয়েছে। চলতি সপ্তাহে আবার সামরিক অভিযান শুরু হবে কি না—এমন প্রশ্নের সরাসরি উত্তর তিনি দেননি। তিনি জানান, কাতারের মধ্যস্থতায় চলা আলোচনা নিয়ে ওয়াশিংটনের কোনো তাড়াহুড়ো নেই। ইরান কখনো পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারবে না বলে তিনি পুনরায় হুঁশিয়ারি দেন। তবে শান্তি আলোচনার অগ্রগতি হলেও চুক্তির বিষয়ে তেহরানের ওপর পুরোপুরি আস্থা রাখা যায় না বলে মন্তব্য করেন ট্রাম্প।

সংঘাত নিরসনে শুক্রবার তেহরানে বৈঠকের পর শনিবার কাতারের দোহায় দেশটির প্রতিনিধিদের সঙ্গে ইরানি মধ্যস্থতাকারীদের আলোচনা হয়। সেই আলোচনার মধ্যেই ট্রাম্পের এই বক্তব্য সামনে এলো। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা তীব্র হয়ে ওঠে। ওই হামলার জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে পাল্টা আক্রমণ চালিয়েছিল।