ডেইলি বাংলাগ্রাম

দিল্লিতে বিক্ষোভের মুখে মোদী ও শাহকে ‘কাপুরুষ’ বলে আক্রমণ রাহুল গান্ধীর

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে চলমান বিক্ষোভে পুলিশের বাধার মুখে ক্ষমতাসীনদের তীব্র আক্রমণ করেছেন রাহুল গান্ধী।

দিল্লিতে বিক্ষোভের মুখে মোদী ও শাহকে ‘কাপুরুষ’ বলে আক্রমণ রাহুল গান্ধীর

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে চলমান বিক্ষোভে পুলিশের বাধার মুখে ক্ষমতাসীনদের তীব্র আক্রমণ করেছেন রাহুল গান্ধী। শনিবার, ১০ অক্টোবর লোকসভার এই বিরোধী দলনেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শাসক শিবিরের শীর্ষ ব্যক্তিদের ‘কাপুরুষ’ বলে অভিহিত করেন। একই সাথে তিনি সংবিধান রক্ষার লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

চেন্নাইয়ে অবস্থানকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক ভিডিও বার্তায় রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আরএসএস প্রধান মোহন ভাগবত, জ্ঞানেশ কুমার ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে লক্ষ্য করে বক্তব্য দেন। তিনি অভিযোগ করেন, বিরোধীরা এখন গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংসকারীদের চিহ্নিত করছে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আহ্বানে এই বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল। রাহুল গান্ধী সরকার ও পুলিশকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, বিরোধী নেতা বা তরুণদের গ্রেপ্তার করলেও আন্দোলন থেমে থাকবে না।

বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, যন্তর মন্তরের প্রতিবাদস্থলে পৌঁছানোর আগেই রাজধানী জুড়ে প্রায় ২,০০০ মানুষকে আটক করে দিল্লি পুলিশ। তবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য এখনো প্রকাশ করা হয়নি। রাহুল গান্ধী আন্দোলনরত তরুণদের প্রশংসা করে তাদের পাশে থাকার আশ্বাস দেন এবং প্রতিবাদ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। নির্বাচন কমিশন তাদের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়াকে সঠিক দাবি করলেও বিরোধীরা তাদের আন্দোলন অব্যাহত রেখেছে।