বাব আল-মান্দেব প্রণালীর কাছে হুথিদের আক্রমণ প্রতিহত করল ইয়েমেন বাহিনী
দক্ষিণ-পশ্চিম ইয়েমেনের বাব আল-মান্দেব প্রণালীর কাছে হুথি বিদ্রোহীদের একটি আক্রমণ প্রতিহত করেছে দেশটির সরকারি বাহিনী।
দক্ষিণ-পশ্চিম ইয়েমেনের বাব আল-মান্দেব প্রণালীর কাছে হুথি বিদ্রোহীদের একটি আক্রমণ প্রতিহত করেছে দেশটির সরকারি বাহিনী। শনিবার এই তথ্য জানানো হয়। সরকারি বাহিনীর দাবি, ধুবাব বিমানবন্দরের উত্তর দিকে হুথিরা এই হামলার চেষ্টা চালিয়েছিল।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জায়ান্টস ব্রিগেড জানিয়েছে, পাল্টা অভিযানে হুথিদের বহু যোদ্ধা হতাহত হয়েছে এবং তাদের সামরিক সরঞ্জামেরও ব্যাপক ক্ষতি হয়েছে। একই সময়ে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট হুথিদের অতিরিক্ত শক্তিবৃদ্ধির ওপর বিমান হামলা চালায়।
২০২২ সালের এপ্রিল মাসের যুদ্ধবিরতির পর ইয়েমেনে তুলনামূলক শান্ত পরিস্থিতি বিরাজ করছিল। তবে গত জুলাই থেকে দেশটিতে নতুন করে বড় ধরনের লড়াই শুরু হয়েছে। ২০১৪ সালের সেপ্টেম্বরে হুথিরা রাজধানী সানাসহ কয়েকটি প্রদেশ দখল করলে ইয়েমেনে যুদ্ধ শুরু হয়। পরে ২০১৫ সালের মার্চে দেশটির সরকারের পক্ষে সামরিক হস্তক্ষেপে নামে সৌদি নেতৃত্বাধীন জোট।