ডেইলি বাংলাগ্রাম

দিল্লিতে বিক্ষোভের আগেই পিনারাই বিজয়ন ও বৃন্দা কারাতসহ শীর্ষ বাম নেতারা আটক

দিল্লিতে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়ার আগেই কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং সিপিআই(এম)-এর সাধারণ সম্পাদক এম এ বেবিসহ বেশ কয়েকজন শীর্ষ বামপন্থি নেতাকে আটক করেছে পুলিশ।

দিল্লিতে বিক্ষোভের আগেই পিনারাই বিজয়ন ও বৃন্দা কারাতসহ শীর্ষ বাম নেতারা আটক

দিল্লিতে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়ার আগেই কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং সিপিআই(এম)-এর সাধারণ সম্পাদক এম এ বেবিসহ বেশ কয়েকজন শীর্ষ বামপন্থি নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর, ২০২৬) যন্তর মন্তরের উদ্দেশ্যে তাদের পদযাত্রা শুরু করার কথা ছিল। কিন্তু কর্মসূচি শুরুর আগেই তাদের আটক করা হয়।

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছিল। আটক নেতাদের তালিকায় আরও রয়েছেন জ্যেষ্ঠ সিপিআই(এম) নেত্রী বৃন্দা কারাত, রাজ্যসভার সংসদ সদস্য জন ব্রিটাস, এম ভি গোবিন্দন, পি কে শ্রীমতী এবং পি রাজীব।

সামনে আসা ভিডিও ফুটেজে দেখা গেছে, এম এ বেবিকে জোর করে পুলিশের একটি বাসে তোলা হচ্ছে। দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে পুলিশ তাদের নেতাকর্মীদের ওপর কঠোর দমন-পীড়ন চালিয়েছে। তবে এই বাধা সত্ত্বেও তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।