কলকাতার হাসপাতালে মারা গেছেন পলাতক নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন।
১০ অক্টোবর শনিবার সকাল ৭টায় নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন মারা গেছেন।
১০ অক্টোবর শনিবার সকাল ৭টায় নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন মারা গেছেন। ভারতের কলকাতার একটি হাসপাতালে ফুসফুসের ক্যানসারের চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন। আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম ফেসবুকে তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
৫ই আগস্ট হাসিনা পতনের আগেই রোটন স্ত্রীর চিকিৎসার কথা বলে দেশ ছেড়ে পালিয়ে যান। অবৈধ পথে দেশ ছাড়ার কারণে ইমিগ্রেশন বিভাগের নথিতে তার দেশত্যাগের কোনো রেকর্ড নেই।