বর্তমান সরকার আট মাসেই দেশকে ধ্বংস করেছে: মিয়া গোলাম পরওয়ার
বর্তমান সরকার মাত্র আট মাসেই দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বর্তমান সরকার মাত্র আট মাসেই দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শনিবার (৩১ অক্টোবর) রাতে যশোরের মুড়ালী মোড়ে ১১ দলীয় ঐক্যের লংমার্চের পথসভায় তিনি এই দাবি করেন। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের জায়গায় এখন ছাত্রদল ও যুবদল বসেছে। নাম বদলালেও তাদের চরিত্র একই রয়ে গেছে। দেশে এখন দ্রব্যমূল্য বৃদ্ধি, সন্ত্রাস, চাঁদাবাজি এবং গ্যাস, বিদ্যুৎ ও সারের তীব্র সংকট তৈরি হয়েছে।
বিএনপির সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, নির্বাচনের আট মাস পার হলেও সরকারের ভাবার সুযোগ রয়েছে। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী ভুলে গেছেন। তিনি নিজে প্রচার করে গণভোটে হ্যাঁ ভোট দিয়েছিলেন। এখন নিজের ভোটকেই অস্বীকার করছেন। পাঁচ কোটি মানুষ এই গণভোটে অংশ নিয়েছিল। সরকার কথা না রাখায় বিরোধীরা রাজপথে নামতে বাধ্য হয়েছে। ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড দিয়ে লাভ হবে না উল্লেখ করে তিনি বলেন, জনগণ সময়মতো সরকারকে লাল কার্ড দেখাবে।
সংঘাত এড়িয়ে সংসদে সংকট সমাধানের আহ্বান জানান এই জামায়াত নেতা। তিনি আগামী ৯ তারিখের সংসদ অধিবেশনে ভুল স্বীকার করে গণভোট ও সংবিধান সংস্কারের রূপরেখা নিয়ে আলোচনার দাবি জানান। যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আমির অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে এই পথসভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক এবং এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ এমপিসহ অন্যান্য নেতৃবৃন্দ।