ডেইলি বাংলাগ্রাম

বক্তব্য প্রত্যাহার করে নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আইনি নোটিশ

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানিকে নিয়ে বিরূপ মন্তব্য করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বক্তব্য প্রত্যাহার করে নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আইনি নোটিশ

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানিকে নিয়ে বিরূপ মন্তব্য করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইয়াছিন আরাফাত সম্রাট এই নোটিশ পাঠান। লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সহদপ্তর সম্পাদক অ্যাডভোকেট মাহমুদুর রহমান মিশন ভূঁইয়ার পক্ষে তিনি এই পদক্ষেপ নেন। নোটিশে আগামী ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে।

নোটিশে অভিযোগ করা হয়, সম্প্রতি ঢাকায় এক সমাবেশে নাসীরুদ্দীন পাটওয়ারী পানিসম্পদমন্ত্রীকে উদ্দেশ্য করে উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা মন্তব্য করেন। বক্তব্যটি গত ৩০ অক্টোবর গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়। এর ফলে লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এ্যানির ব্যক্তিগত ভাবমূর্তি ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। এই ধরনের বক্তব্য ১৮৬০ সালের দণ্ডবিধির ৪৯৯ ও ৫০০ ধারা অনুসারে মানহানির অপরাধের শামিল বলে নোটিশে উল্লেখ করা হয়।

নির্ধারিত ১৫ দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার এবং ক্ষমা না চাইলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে সতর্ক করা হয়েছে। অন্যথায় নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে প্রচলিত আইন অনুসারে উপযুক্ত আদালতে মামলা দায়ের করা হবে।