ডেইলি বাংলাগ্রাম

শেখ হাসিনার শাসনামলে সামান্যতম গণতন্ত্রও ছিল না: রিজভী

শেখ হাসিনার শাসনামলে দেশে বিন্দুমাত্র গণতন্ত্রের অস্তিত্ব ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শেখ হাসিনার শাসনামলে সামান্যতম গণতন্ত্রও ছিল না: রিজভী

শেখ হাসিনার শাসনামলে দেশে বিন্দুমাত্র গণতন্ত্রের অস্তিত্ব ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (১০ অক্টোবর) জিয়াউর রহমান আইডিয়া ফেস্টের সমাপনী পর্বে অংশ নিয়ে তিনি এই কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, মানুষের কথা বলার অধিকার যখন অত্যন্ত সংকুচিত ছিল, তখন জিয়াউর রহমান ফাউন্ডেশন সাহসী ভূমিকা রেখেছে। প্রতিকূল পরিস্থিতিতে প্রতিষ্ঠানটির এমন কাজকে তিনি অভূতপূর্ব বলে আখ্যা দেন।

তিনি আরও অভিযোগ করেন, বিগত ফ্যাসিবাদী শাসনের সময়ে বিশ্ববিদ্যালয়গুলোতে স্বায়ত্তশাসনের কোনো সুযোগ রাখা হয়নি। সেই সময়ে সরকার গণতন্ত্রকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল।