ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিবের সাক্ষাৎ
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত বৃটিশ হাইকমিশনার সারাহ কুক।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভীর সঙ্গে বৃটিশ হাইকমিশনার সারাহ কুক ১৪ সেপ্টেম্বর সোমবার দুপুর দুইটায় গুলশান কার্যালয়ে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে হাইকমিশনার শুভেচ্ছা জানান এবং বাংলাদেশ‑যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও মজবুত করার জন্য বিভিন্ন বিষয় আলোচনা করেন।
সাক্ষাতে হাইকমিশনারের সহকারী কেট ওয়ার্ড, প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা অ্যাড. রুহুল কবির রিজভীর পিএস কাজী নজরুল ইসলাম এবং এপিএস জাহেদুল আলমও উপস্থিত ছিলেন।