ডেইলি বাংলাগ্রাম

আওয়ামী লীগের সঙ্গে জামায়াত নয়, বিএনপিই সমঝোতা করেছে: হামিদুর রহমান আযাদ

আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করার অভিযোগ সম্পূর্ণ অবান্তর ও রাজনৈতিক অসততা বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

আওয়ামী লীগের সঙ্গে জামায়াত নয়, বিএনপিই সমঝোতা করেছে: হামিদুর রহমান আযাদ

আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করার অভিযোগ সম্পূর্ণ অবান্তর ও রাজনৈতিক অসততা বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তিনি পাল্টা দাবি করে বলেন, জামায়াত নয়, বরং গত ১৫ বছর আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা বজায় রেখে রাজনীতি করেছে বিএনপি। শুক্রবার বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

হামিদুর রহমান আযাদ উল্লেখ করেন, আওয়ামী লীগ জামায়াতের শীর্ষ পাঁচ নেতাকে ফাঁসি দিয়েছে, বহু নেতাকর্মীকে হত্যা ও গুম করেছে এবং দলের কেন্দ্রীয় কার্যালয় বন্ধ রেখেছিল। এর বিপরীতে বিএনপির কার্যালয় কখনো স্থায়ীভাবে বন্ধ করা হয়নি। তারা পুলিশের অনুমতি নিয়ে মিছিল-মিটিং করেছে এবং সমঝোতার মাধ্যমেই ক্ষমতায় এসেছে। তিনি আরো বলেন, ‘জুলাই সনদ’ বাস্তবায়ন, গণভোট ও সাংবিধানিক সংস্কারের দাবি থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে সরাতেই বিএনপি জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

সম্প্রতি রাজশাহীর এক জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান অভিযোগ করেন, ভারতে থাকা আওয়ামী লীগের অর্থে একটি দল দেশে বিভ্রান্তি তৈরি করছে। এরপর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীও জামায়াতের সমালোচনা করে বক্তব্য দেন। মূলত এসব মন্তব্যের জবাবেই জামায়াতের পক্ষ থেকে এই প্রতিক্রিয়া জানানো হলো।