বিমানবন্দরে মামলায় জামিনে মুক্ত জামায়াত নেতা বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান
বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের মামলায় কারামুক্ত হয়েছেন জামায়াতে ইসলামীর নেতা মেজর (অবসরপ্রাপ্ত) আখতারুজ্জামান।
বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের মামলায় কারামুক্ত হয়েছেন জামায়াতে ইসলামীর নেতা মেজর (অবসরপ্রাপ্ত) আখতারুজ্জামান। মঙ্গলবার (৩ নভেম্বর) ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি ছাড়া পান। এর আগে রোববার (১ নভেম্বর) বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন। কারাগার থেকে বের হওয়ার পর জামায়াতের কেন্দ্রীয় নেতারা ফটকে তাকে অভ্যর্থনা জানান।
গত ২ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরদিন আদালত তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার এজাহার অনুযায়ী, ১ অক্টোবর সৌদি আরবের মদিনা থেকে আসা ‘বিজি-৩৩৮’ ফ্লাইটের লাগেজ পেতে দেরি হওয়ায় যাত্রীরা ক্ষোভ দেখান। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ সেখানে যান। ওই সময় আখতারুজ্জামান তাকে গালিগালাজ, মারধর ও ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার হুমকি দেন এবং বিমানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন।
২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন।