ডেইলি বাংলাগ্রাম

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে যুক্ত থাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাবেক শিক্ষার্থীকে মারধরের পর পুলিশে দিল ছাত্রদল

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থীকে মারধর করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে যুক্ত থাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাবেক শিক্ষার্থীকে মারধরের পর পুলিশে দিল ছাত্রদল

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থীকে মারধর করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। মারধরের পর তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ভুক্তভোগী ওই শিক্ষার্থীর নাম জয়নাল আবেদীন। তিনি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান চলাকালে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জয়নাল ক্যাম্পাসে আসার পর ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁকে ধাওয়া দিয়ে আটক করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলা থেকে তাঁকে পাশের পোগোজ ল্যাবরেটরি স্কুলে নিয়ে যাওয়া হয়। সেখানে মারধরের পর শাঁখারীবাজার মোড়ে তাঁকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ ও যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমি সেখানে উপস্থিত ছিলেন। তবে জয়নাল নিজেকে নির্দোষ দাবি করে জানান, ছাত্রলীগের কোনো পদে থাকলে তাঁর বিচার করা হোক। বিপরীতে ছাত্রদল নেতাদের দাবি, ছাত্রলীগের কর্মীরা অনুষ্ঠান পণ্ড করার চেষ্টা চালাচ্ছিল।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, ছাত্রদলের নেতা-কর্মীরা ওই শিক্ষার্থীকে থানায় হস্তান্তর করেছেন। জয়নালের বাড়ি কিশোরগঞ্জ জেলায়। নিষিদ্ধ সংগঠনের সঙ্গে তাঁর সম্পৃক্ততা রয়েছে কি না, তা যাচাই করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এর আগে গত রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকেও সাবেক এক ছাত্রলীগ নেতাকে ধরে থানায় দিয়েছিল ছাত্রদল।