রুশ অধিকৃত ওলেশকি থেকে বেলারুশে পৌঁছাল শত শত মানুষ
রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের ওলেশকি শহর থেকে শত শত বাসিন্দাকে সরিয়ে বেলারুশে নেওয়া হয়েছে।
রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের ওলেশকি শহর থেকে শত শত বাসিন্দাকে সরিয়ে বেলারুশে নেওয়া হয়েছে। যুদ্ধবিধ্বস্ত এই মানুষেরা সেখান থেকে ইউক্রেনে ফিরে যাবেন। একটি যুদ্ধবিরতি চুক্তির আওতায় এই উদ্ধার অভিযান পরিচালিত হচ্ছে।
উদ্ধারকৃত নাগরিকদের বহনকারী চারটি বিমান শনিবার বেলারুশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গোমেল শহরে অবতরণ করেছে। ইউক্রেনের পার্লামেন্ট সদস্য ডেভিড আরাখামিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
হোয়াইট হাউস জানিয়েছে, এই যুদ্ধবিরতি চুক্তিতে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প মধ্যস্থতা করতে সহায়তা করেছেন।