ডেইলি বাংলাগ্রাম

সিরিয়ায় দুই বছরের কম সময়ে ইসরায়েলের সহস্রাধিক হামলা: পররাষ্ট্রমন্ত্রী

গত দুই বছরেরও কম সময়ে সিরিয়ার ভূখণ্ডে এক হাজারের বেশি হামলা চালিয়েছে ইসরায়েল।

সিরিয়ায় দুই বছরের কম সময়ে ইসরায়েলের সহস্রাধিক হামলা: পররাষ্ট্রমন্ত্রী

গত দুই বছরেরও কম সময়ে সিরিয়ার ভূখণ্ডে এক হাজারের বেশি হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলায় বহু মানুষ প্রাণ হারিয়েছেন। শনিবার ‘মানামা ডায়ালগ ২০২৬’-এর আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত এক অধিবেশনে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি এ তথ্য জানান।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে জানা যায়, শাইবানি ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি প্রশ্ন তোলেন, যখন প্রতিদিন দেশের সার্বভৌমত্ব লঙ্ঘিত হচ্ছে, তখন কীভাবে অস্ত্র কেবল রাষ্ট্রের নিয়ন্ত্রণে রাখার যুক্তি দেওয়া সম্ভব? এ ছাড়া গোলান মালভূমিকে সিরিয়ার ভূখণ্ড উল্লেখ করে তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৪৯৭ নম্বর প্রস্তাব মেনে চলার ওপর জোর দেন।

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ১৯৭৪ সালের ডিসএনগেজমেন্ট চুক্তি পুরোপুরি কার্যকর করা এবং ২০২৪ সালের ৮ ডিসেম্বরের আগের সীমান্ত পরিস্থিতিতে ফিরে যাওয়ার আহ্বান জানান। উল্লেখ্য, ২০২৪ সালের ৮ ডিসেম্বর আসাদ সরকারের পতনের পর ইসরায়েল দুই দেশের মধ্যবর্তী বাফার জোন দখল করে সামরিক চৌকি স্থাপন করে। জাতিসংঘ ইসরায়েলের এই পদক্ষেপকে ১৯৭৪ সালের চুক্তির লঙ্ঘন বলে ঘোষণা করেছে।