ডিআর কঙ্গোয় ইবোলায় প্রাণহানি ৫ হাজার ছাড়াল
গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোয় (ডিআর কঙ্গো) ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে।
গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোয় (ডিআর কঙ্গো) ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। সরকারি তথ্যে এই তথ্য উঠে এসেছে। দেশটির ইতিহাসে এটিই এখন পর্যন্ত ইবোলার সবচেয়ে প্রাণঘাতী প্রাদুর্ভাব।
সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে দেশটির কর্তৃপক্ষকে এখনও কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হচ্ছে। রোগটি মোকাবেলার ক্ষেত্রে কোনো অনুমোদিত প্রতিষেধক বা কার্যকর চিকিৎসা ব্যবস্থা নেই। ফলে ভাইরাসের বিস্তার রোধ করা সম্ভব হচ্ছে না।
সংক্রমণের ভয়াবহতায় প্রতিনিয়ত বাড়ছে মৃত্যুর তালিকা। এর আগে গত ৫ অক্টোবর দেশটির উত্তর কিভু প্রদেশের বুতেম্বোর একটি কবরস্থানে ইবোলায় মারা যাওয়া আট মাসের এক অন্তঃসত্ত্বা নারী ও তার অনাগত সন্তানের শেষকৃত্য সম্পন্ন হয়।