ডেইলি বাংলাগ্রাম

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৮, চলছে উদ্ধারকাজ

স্পেনে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৬৮ জন নিহত হয়েছেন।

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৮, চলছে উদ্ধারকাজ

স্পেনে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৬৮ জন নিহত হয়েছেন। দেশটির মধ্যাঞ্চলীয় তোলেদো প্রদেশে ঘটে যাওয়া এই ভয়াবহ দুর্ঘটনার পরদিনও ট্রেনের ধ্বংসাবশেষের মধ্যে জীবিত ও মৃতদের সন্ধানে তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। এটি চলতি বছর স্পেনে দ্বিতীয় বড় ধরনের দ্রুতগতির ট্রেন বিপর্যয়।

রাজধানী মাদ্রিদ থেকে প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণে উরদা ও লোস ইয়েবেনেসের মাঝামাঝি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। সেখানে রেনফে এভিই এবং ইরিও নামের দুটি উচ্চগতির ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়। একটি ট্রেন পেছন থেকে অপরটিকে সজোরে ধাক্কা দিলে বগিগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ও দুমড়েমুচড়ে যায়।

বৃহস্পতিবার সকালেও দুর্ঘটনাস্থলে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকাজে সহায়তার জন্য ক্রেন ও বিশেষভাবে প্রশিক্ষিত অনুসন্ধানী কুকুর মোতায়েন করা হয়েছে। ধ্বংসস্তূপের ভেতর তল্লাশি চালানোর পাশাপাশি তদন্তকারীরা ক্ষতিগ্রস্ত বগি ও ধ্বংসাবশেষ পরীক্ষা করে দেখছেন।