ভুয়া শিক্ষার্থী ভিসায় রাশিয়ায় উত্তর কোরিয়ার নাগরিকদের জোরপূর্বক শ্রমে নিয়োগের তথ্য
ভুয়া শিক্ষার্থী ভিসার মাধ্যমে উত্তর কোরিয়ার নাগরিকদের রাশিয়ায় নিয়ে গিয়ে জোরপূর্বক শ্রমে বাধ্য করা হচ্ছে।
ভুয়া শিক্ষার্থী ভিসার মাধ্যমে উত্তর কোরিয়ার নাগরিকদের রাশিয়ায় নিয়ে গিয়ে জোরপূর্বক শ্রমে বাধ্য করা হচ্ছে। দীর্ঘ কয়েক মাসের তদন্তের পর আন্তর্জাতিক আইনি সংস্থা গ্লোবাল রাইটস কমপ্লায়েন্স তাদের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, জাতিসংঘের নিষেধাজ্ঞা এবং স্থানীয় শ্রম আইন ফাঁকি দিতে একটি রুশ দালাল চক্র এই কাজ করছে। চক্রটি উত্তর কোরিয়ার শ্রমিকদের বিভিন্ন প্রতিষ্ঠানে ভুয়া শিক্ষার্থী হিসেবে নিবন্ধনের ব্যবস্থা করে রাশিয়ায় প্রবেশের সুযোগ করে দেয়।
এই পুরো প্রক্রিয়াটি একটি রাষ্ট্রনিয়ন্ত্রিত কর্মসূচির অধীনে পরিচালিত হচ্ছে। সেখান থেকে উপার্জিত অর্থ পিয়ংইয়ংয়ের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচিতে সহায়তা হিসেবে পাঠানো হচ্ছে বলেও প্রতিবেদনে জানানো হয়।