ডেইলি বাংলাগ্রাম

লিসবনে আবাসন সংকট বিরোধী বিক্ষোভ শিবিরে পুলিশের অভিযান

পর্তুগালের রাজধানী লিসবনে আবাসন সংকটের প্রতিবাদে গড়ে তোলা একটি তাঁবু শিবিরে অভিযান চালিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করেছে পুলিশ।

লিসবনে আবাসন সংকট বিরোধী বিক্ষোভ শিবিরে পুলিশের অভিযান

পর্তুগালের রাজধানী লিসবনে আবাসন সংকটের প্রতিবাদে গড়ে তোলা একটি তাঁবু শিবিরে অভিযান চালিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করেছে পুলিশ। রবিবার ভোরে নগরীর রোসিও স্কয়ারে অবস্থানরত আন্দোলনকারীদের সরাতে পুলিশ লাঠি ও ঢাল ব্যবহার করে। দেশে আবাসন সংকট, অতিরিক্ত বাড়ি ভাড়া এবং স্বল্প মজুরির প্রতিবাদে সেখানে এই অবস্থান কর্মসূচি চলছিল।

রবিবার ভোর প্রায় সাড়ে চারটায় বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা রোসিও স্কয়ারে প্রবেশ করেন। এই অভিযানে তাঁদের সঙ্গে প্রশিক্ষিত কুকুরও ছিল। এর মাত্র এক সপ্তাহ আগেই একই ধরনের পুলিশি পদক্ষেপের কারণে আন্দোলনকারী এবং মানবাধিকার সংগঠনগুলোর পক্ষ থেকে তীব্র সমালোচনা হয়েছিল।

সরকারের নতুন একটি বাড়ি ভাড়া সংক্রান্ত বিল প্রত্যাহারের দাবিতে হাজার হাজার মানুষের বিক্ষোভ মিছিলের পরদিনই এই পদক্ষেপ নেওয়া হয়। আন্দোলনকারীদের দাবি, সরকারের এই নতুন আইন কার্যকর হলে পর্তুগালের আবাসন সংকট আরও তীব্র আকার ধারণ করবে।