ব্রাজিলে লুলার বিজয়ে ওয়াশিংটন ও বেইজিংয়ের বিপরীতমুখী অবস্থান
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে লুইজ ইনাসিও লুলা দা সিলভার বিজয়ের পর বৈশ্বিক রাজনীতিতে ভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে।
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে লুইজ ইনাসিও লুলা দা সিলভার বিজয়ের পর বৈশ্বিক রাজনীতিতে ভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। একদিকে চীন এই বিজয়কে উষ্ণভাবে স্বাগত জানিয়েছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প ব্রাজিলের এই নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন।
নির্বাচনের পর ট্রাম্প মন্তব্য করেন, এটি ছিল আরেকটি কারচুপির নির্বাচন। এরপর তার প্রশাসন লুলার কাছে পরাজিত প্রার্থী ফ্লাভিও বলসোনারো এবং তার পরিবারকে যুক্তরাষ্ট্রে প্রবেশের ভিসা দেয়। পরে তারা মায়ামিতে চলে যান এবং সেখানে বলসোনারো নিজেকে ব্রাজিলের বৈধ নেতা বলে দাবি করেন।
বিপরীতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং লুলাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তিনি চীন ও ব্রাজিলের সম্পর্ককে গ্লোবাল সাউথের দেশগুলোর সংহতি ও সহযোগিতার একটি আদর্শ রূপ হিসেবে উল্লেখ করেন। চীন বর্তমানে ব্রাজিলের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। লুলাও বেইজিং এবং ব্রিকসভুক্ত দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করছেন এবং লাতিন আমেরিকায় ওয়াশিংটনের প্রভাব বিস্তারের চেষ্টাকে পাশ কাটিয়ে স্বাধীন নীতি অনুসরণ করছেন।